Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/boikini.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 103 Ganer Vitor Diye

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Ganer Vitor Diye

৳200

আলো এবং রজব আলী দম্পতির একান্ত সংসারে প্রধান আসবাবই হলো সুর ও কাব্য। তাদের প্রদান কাজ হলো সুর ও কাব্যের সাধনা করা। দুই সাধক কিন্তু নিরক্ত নিরাবেগ নিষ্কাম নিরামেষি সাধক নয়। তারা রসের পুজারী, সেই রস সৃষ্টি ও ভোগে তাদের আনন্দ। মনের অনুভূতির মতো শরীরী আবেগ অনুভূতিতেও তাদের সুখের সাড়া আছে। এই সুখের সাড়ায়ও  সংগীতের ভূমিকা উপেক্ষিত নয়। যখন তারা নিঃশব্দে একে অপরকে ভালোবাসে তখন সেই ভালোবাসার সরব শৃঙ্গার হলো সংগীত। তবে আলোর মনে সংশয় আছে রজবের সংগীত বোধ নিয়ে। যে কবি রবীন্দ্র নজরুল প্রমুখের মত সংগীত ¯্রষ্টা নন, তাদের সংগীত বোধের ফাঁকটুকু আলো দেখিয়ে দেয়। কিন্তু রজব তার কবি অহংকার ও পৌরুষের জোরে আলোর সংশয়টুকু বুঝে উঠতে চায় না। এই দ্বন্দ্ব তাদের ভালোবাসাকে আরও গভীর করে তোলে। কিন্তু সমাজের ভেদবুদ্ধি রজব আলীর স্ত্রী হিসেবে আলো বসুকে গ্রহণ করে না। আলোকে ধর্মান্তরিত হতেই হবে। রজব এই ধর্ম গ্রহণ বর্জন বিতর্কের শিকার হতে চায় না। দুই শিল্পীর মানবীয় প্রেমই শেষ কথা। ভেদবুদ্ধির শৃঙ্খলে আটকে থাকা পরিবার থেকে তারা নিজেদের বিচ্ছিন্ন করে রাখে। ভালোবাসার এই গল্পে ধীরে ধীরে রবীন্দ্র- নজরুলের সংগীত বোধের একটি নিবিড় পাঠ তৈরি হওয়ার পাশাপাশি কাব্য বিচারের একটি ধরনও ফুটে ওঠে। স্বাতন্ত্র উজ্জল সাদ কামালীর শিল্প-নৈপুণ্যে বিশিষ্ট এবং মননশীল এই অভিনব উপন্যাস বাংলা কথা সাহিত্যে একটি নতুন সংযোজন।..


Tags: Ganer Vitor Diye

আলো এবং রজব আলী দম্পতির একান্ত সংসারে প্রধান আসবাবই হলো সুর ও কাব্য। তাদের প্রদান কাজ হলো সুর ও কাব্যের সাধনা করা। দুই সাধক কিন্তু নিরক্ত নিরাবেগ নিষ্কাম নিরামেষি সাধক নয়। তারা রসের পুজারী, সেই রস সৃষ্টি ও ভোগে তাদের আনন্দ। মনের অনুভূতির মতো শরীরী আবেগ অনুভূতিতেও তাদের সুখের সাড়া আছে। এই সুখের সাড়ায়ও  সংগীতের ভূমিকা উপেক্ষিত নয়। যখন তারা নিঃশব্দে একে অপরকে ভালোবাসে তখন সেই ভালোবাসার সরব শৃঙ্গার হলো সংগীত।

তবে আলোর মনে সংশয় আছে রজবের সংগীত বোধ নিয়ে। যে কবি রবীন্দ্র নজরুল প্রমুখের মত সংগীত ¯্রষ্টা নন, তাদের সংগীত বোধের ফাঁকটুকু আলো দেখিয়ে দেয়। কিন্তু রজব তার কবি অহংকার ও পৌরুষের জোরে আলোর সংশয়টুকু বুঝে উঠতে চায় না। এই দ্বন্দ্ব তাদের ভালোবাসাকে আরও গভীর করে তোলে। কিন্তু সমাজের ভেদবুদ্ধি রজব আলীর স্ত্রী হিসেবে আলো বসুকে গ্রহণ করে না। আলোকে ধর্মান্তরিত হতেই হবে। রজব এই ধর্ম গ্রহণ বর্জন বিতর্কের শিকার হতে চায় না। দুই শিল্পীর মানবীয় প্রেমই শেষ কথা। ভেদবুদ্ধির শৃঙ্খলে আটকে থাকা পরিবার থেকে তারা নিজেদের বিচ্ছিন্ন করে রাখে। ভালোবাসার এই গল্পে ধীরে ধীরে রবীন্দ্র- নজরুলের সংগীত বোধের একটি নিবিড় পাঠ তৈরি হওয়ার পাশাপাশি কাব্য বিচারের একটি ধরনও ফুটে ওঠে। স্বাতন্ত্র উজ্জল সাদ কামালীর শিল্প-নৈপুণ্যে বিশিষ্ট এবং মননশীল এই অভিনব উপন্যাস বাংলা কথা সাহিত্যে একটি নতুন সংযোজন।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good